প্রবাস

মাদক নিয়ন্ত্রণের নামে সরকারের সমালোচনাকারিদের ক্রস ফায়ারে দিচ্ছে : নিউইয়র্কে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সালাম

রূপসী বাংলা ডেস্ক:বেগম খালেদা জিয়াকে জেলে নিলে বিএনপি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে বলে ভেবেছিল আওয়ামী লীগ। কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি। কারণ, বিএনপির সর্বস্তরের ঐক্য এখন যে কোন সময়ের চেয়ে সুসংহত’-এ অভিমত পোষণ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ সালাম নিউইয়র্কের সমাবেশে বলেন, ‘প্রবাসেও সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে সামনের দুর্বার আন্দোলনের জন্যে।’

ঢাকা মহানগরী বিএনপির সাবেক সদস্য-সচিব সালাম আরো বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে বেগম খালেদা জিয়াকে নিয়েই। এ নিয়ে দ্বিধা-দ্বন্দের কোন অবকাশ নেই। তবে বেগম জিয়া কখনোই সরকারের সাথে আপস করবেন না। কারণ, তিনি আপসহীন নেত্রী।’

‘শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেব না’-সে ব্যাপারে বিএনপিসহ সমমনা দলগুলো ঐক্যবদ্ধ’-উল্লেখ করেন সালাম। ‘মাদক নিয়ন্ত্রণের অজুহাতে সরকারের অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদকারিদের ক্রস ফায়ারে দেয়া হচ্ছে অথবা মামলায় জড়িয়ে জেলে নেয়ার ফন্দি করা হয়েছে। এ ব্যাপারে প্রবাসীদের সজাগ থাকতে হবে’-বলেন এম এ সালাম।

২২ মে মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিনের পরিচালনায় এ সমাবেশে বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শামসুজ্জামান জামান বলেন, ‘সমঝোতায় নয়, আন্দোলন করেই চেয়ারপার্সনকে মুক্ত করবো এবং সামনের নির্বাচনে বিএনপি অংশ নিয়ে আবারো রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে। সে সময় বর্তমানের সকল অন্যায়-অবিচার, অপশাসনের বিচার করা হবে। এ জন্যে দেশ ও প্রবাসের সকলকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ বলেন, ‘১/১১ পরবর্তী সময়ের চেয়েও দুর্বার আন্দোলনের জন্যে প্রবাসীরা প্রস্তুত। বিএনপির হাই কমান্ডের নির্দেশ পেলেই জাতিসংঘ, হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্টের সামনে আমরা কর্মসূচি দেব।’

যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির অন্যতম সহ-সভাপতি আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া বলেন, ‘আমরা ঘটা করে ইফতার করছি। সেহরি খাচ্ছি। আর আমাদের নেত্রী কারান্তরালে দু:সহ জীবন-যাপন করছেন। এটি সহ্য করা যায় না। এ অবস্থার অবসান ঘটাতে সর্বোচ্চ আন্দোলন করতে হবে।’ প্রায় ৬ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে-এ প্রসঙ্গ উল্লেখ করে সোলায়মান ভ’ইয়া বলেন, তবুও আমরা কাজ করছি। চেয়ারপার্সনের চরম দুর্দিনে আমরা পদ-পদবির কথা ভুলে গিয়ে মাঠের কর্মী হিসেবে নানা কর্মসূচিতে সোচ্চার রয়েছি।

যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি বলেন, ঈদের পর আমরা কর্মসূচি চাচ্ছি। আন্দোলনের সুনির্দিষ্ট কর্মসূচি পেলেই সকলে ঝাপিয়ে পড়বো।নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদি ফোরামের সাবেক সভাপতি রাফেল তালুকদার বলেন, নব্বইয়ের স্বৈরশাসন-বিরোধী আন্দোলনের ন্যায় দুর্বার আন্দোলনের জন্যে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।

সভাপতির সমাপনী বক্তব্যে আব্দুল লতিফ স¤্রাট বলেন, ঈদের পর প্রবাসীরা আন্দোলনে যাবে। আন্তর্জাতিক জনমত সোচ্চার করতে আমরা কারো মুখাপেক্ষি হয়ে থাকতে চাই না।  নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নিয়াজ আহমেদ জুয়েল, আলহাজ্ব আবু তাহের, খলকুর রহমান, আবুল বাশার, শাহাদৎ হোসেন রাজু, ওয়াহেদ আলী মন্ডল, সৈয়দা মাহমুদা শিরিন, আনোয়ার হোসেন, জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ।এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension