প্রবাস

মানবতার টানে আমেরিকা থেকে বগুড়ায় আলমগীর হোসাইন

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন, সুবিধাভোগীদের পাশে দাঁড়ালেন প্রবাসী এই মানবিক মানুষ

বগুড়া প্রতিনিধি: সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে মানবিকতার টানে বগুড়ায় ছুটে এসেছেন হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও আমেরিকা প্রবাসী আলমগীর হোসাইন। প্রিয় স্বজনদের সঙ্গে নিয়ে তিনি বগুড়ায় এসে ফাউন্ডেশনের বিভিন্ন মানবিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সুবিধাভোগী নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকা থেকে বগুড়ায় এসে আলমগীর হোসাইন স্বপরিবারে হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি ফাউন্ডেশনের সহযোগিতা পাওয়া মানুষের জীবনযাত্রার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা, সেলাই মেশিন, ঘর নির্মাণসহ নানা ধরনের সহযোগিতা প্রদান করা হয়েছে। এসব সহায়তা পাওয়া অনেক নারী-পুরুষের সঙ্গে আলমগীর হোসাইন সরাসরি কথা বলেন এবং সহযোগিতার ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, সে বিষয়েও খোঁজ নেন।

পরিদর্শনের একপর্যায়ে তিনি নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এতে উপস্থিত সুবিধাভোগীদের মধ্যে আনন্দ ও আবেগের সৃষ্টি হয়। তাদের অনেকেই প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের জন্য আলমগীর হোসাইনের এই আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাছ থেকে ফাউন্ডেশনের মানবিক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করেন।

আলমগীর হোসাইনের এই সফর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের মানুষের মানবিক ও সামাজিক বন্ধনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। হাজার মাইল দূরে বসবাস করেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা যে অটুট থাকতে পারে, তারই প্রতিফলন ঘটেছে এই উদ্যোগে।

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আলমগীর হোসাইন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

হেল্পিং হ্যান্ড ফাউন্ডেশন—মানুষের জন্য, মানবতার জন্য।

ছবি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension