বিনোদন

মানহানির মামলা থেকে হুমকি, ফের MNS দলেন নিশানায় তনুশ্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নানার পাঠানো আইনি নোটিশ। রাখির কুরুচিকর মন্তব্য। সিনে ও টিভির অভাসোসিয়েশন CINTAA-র মামলা পুনরায় চালু না করার সিদ্ধান্ত। এত সবের পর এবার ময়দানে MNS পার্টি। কোনও কথাবার্তা নয়! অভিনেত্রীর নামে মানহানির মামলা দায়ের করেন MNS জেলা শাখার সভাপতি সুমন্ত ধস। অভিযোগ, তনুশ্রীর লোকসমাজে মহারাষ্ট্রের নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরের ভাবমূর্তি নষ্ট করছেন।

বুধবার বিদ জেলার কাইজ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে নায়িকার নামে। পুলিশ আধিকারিকের কথায়, তনুশ্রীর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৫০০ধারায় (মানহানি) জামিন অযোগভ মামলা দায়ের করা হয়েছে। আপাতত খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের সত্যতা। অভিযোগকারীকে আদালতের দ্বারস্থ হতে বলেছে পুলিশ।

তনুশ্রী এবং পরিচাক বিবেক অগ্নিহোত্রী

১০ বছর পর আমেরিকা থেকে ফিরে রীতিমতো বোমা ফাটিয়েছেন তনুশ্রী দত্ত। নায়িকার কথায়, ” নানা পাটেকার তাঁকে যৌন হেনস্থা করেছে’। এখানেই শেষ নয়। নায়িকার আরও দাবি, “ওই সময় রাজ ঠাকরের দল তাঁকে হুমকি দিয়েছে। এমনকি তাঁর গাড়িতে ভাঙচুরও চালিয়েছিল। এখানেই শেষ নয়। সম্প্রতি এই দলের দুই কর্মী জোর করে তাঁর বাড়িতে ঢোকার চেষ্ঠা করেছে।”

এদিকে জানা গিয়েছে, ” বিগ বস কর্তৃপক্ষকে হুমকি দিয়েছে MNS দল। কারণ শোনা যাচ্ছে, এবছর বিগ ঘরে এন্ট্রি নিতে পারেন তনুশ্রী দত্ত। আর এই খবর চাইর হওয়ার পর নির্মাতাদের চিঠি পাঠিয়েছেন মহারাষ্ট্র নব নির্মানসেনা। তাতে নাকি লেখা আছে, ” তনুশ্রীকে নেওয়া হলে লোনাভলার সেটে ভাঙচুর চালাবে তাঁরা।

তনুশ্রী এবং নানা পাটেকর

ইতিমধ্যে তনুশ্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে নানা পাটেকার ও বিবেক অগ্নিহোত্রী। অভিনেত্রী জানিয়েছেন, “আমায় দুটো আইনি নোটিশ পাঠানো হয়েছে৷ একটা নানা পাটেকারের তরফ থেকে আরেকটা বিবেক অগ্নিহোত্রির তরফ থেকে”। যে প্রসঙ্গে নায়িকার মন্তব্য, “এটাই হয় তোমার সঙ্গে যখন তুমি হেনস্থার বিরুদ্ধে এই দেশে আওয়াজ তোলো৷ নানা এবং বিবেকের ব্যক্তিগত টিম রয়েছে যারা এখনও পর্যন্ত আমার নামে সোশ্যাল মিডিয়ায় মিথ্যে কথা ছড়িয়ে বেড়াচ্ছে৷”

নায়িকা আরও জানান, “নানা ও বিকেবের সমর্থকরা প্রথমে, সাংবাদিক বৈঠকে করে আমার অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে চিৎকার করেছে। এখন আমার বাড়িতে পাহারা রাখা হয়েছে। কয়েকজন পুলিশ যখন লাঞ্চ ব্রেকের সময় আমার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যান, সেই সময় দু’জন অচেনা ব্যক্তি এসে আমার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল৷ বিল্ডিংয়ের সিক্যুওরিটিরা ওদের সঠিক সময় আটকে দিয়েছিল৷ আমায় হুমকিও দেওয়া হয়েছে যে আমায় আদালত পর্যন্ত টেনে নিয়ে যাবে৷”

নানা পাটেকার বনাম তনুশ্রী দত্ত। এখন একটাই খবর গোটা টিনসেলে। যেখানে নানা পাটেকারের মতো বলিউড অভিনেতার বিরুদ্ধে একটা শব্দও শুনতে নারাজ অসংখ্য মানুষ সেখানেই তনুশ্রীর পাশে এসে দাঁড়িয়েছেন ফারহান আখতার থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া৷ অন্যদিকে নানা পাটেকারের বিরুদ্ধে ধীরে ধীরে মুখ খুলছেন তাঁর কয়েকজন কোস্টার এবং বলিউডের সঙ্গে যুক্ত মানুষেরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension