
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: বাইডেন এগিয়ে, ট্রাম্পের আশা ধূলিসাৎ
শিতাংশু গুহ: ভোট শেষ হয়েছে মঙ্গলবার রাত ৯টায়। এখন রাত ১২টা বৃহস্পতিবার ( কোলকাতা সময়: শুক্রবার সকাল ১০টা ৩০মিনিট, ঢাকা সময়: সকাল ১১টা ) ফলাফল অনিশ্চিত। ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। জয়ের জন্যে দরকার ২৭০টি ইলেক্টোরাল ভোট। বাইডেন ২৫৩, দরকার মাত্র ১৭টি; ট্রাম্প ২১৪টি।
বাইডেন রেকর্ড পরিমান ভোট পেয়েছেন। প্রদত্ত ভোটের ৫০ ভাগের বেশী এবং ট্রাম্প থেকে প্রায় ৩৫ লক্ষেরও ওপরে। চূড়ান্ত ফলাফল হয় নি বটে, তবে ট্রাম্পের জন্যে জেতার অংকটি কঠিন হয়ে গেছে।
অন্যদিকে কংগ্রেস বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা ভালো করেছেন। কিন্তু নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতেই থাকছে, আগেও তাই ছিল। সিনেট ছিল রিপাবলিকানদের দখলে, এবারও তাই থাকছে। ট্রাম্প হারলে বা বাইডেন জিতলে হোয়াইট হাউস রিপাবলিকানদের হাত থেকে ডেমোক্রেটদের হাতে যাবে। এদিকে ট্রাম্প ক্যাম্পেইন চারটি স্টেটে ভোট গণনা বন্ধ বা পুনঃভোট গণনার জন্যে মামলা করেছেন। হয়ত এ কারণে চূড়ান্ত ফলাফল পিছিয়ে যেতে পারে।
নির্বাচনের দিন ফলাফলে দেখা যাচ্ছিল ট্রাম্প এগিয়ে আছেন এবং জিতবেন। কিন্তু ‘মেইন-ইন’ ভোট সকল হিসাব পাল্টে দেয়। ফলাফল দেরী হওয়ার কারণও এই মেইল-ইন ভোট। এগুলো হাতে খুলতে হচ্ছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে গণনা হচ্ছে এবং এবার এই ভোটের সংখ্যা কয়েক কোটি, তাই বিলম্ব। ট্রাম্প গোড়া থেকেই মেইন-ইন ভোটের বিপক্ষে ছিলেন, এবং এই ভোটে কারচুপি হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন, এখন সরাসরি বলছেন, ডেমোক্রেটরা কারচুপি করেছে।
এদিকে ভোটাররা নিউ জার্সিতে মাদক মারিজুয়ানার ‘মেডিসিন’ ও বিনোদন’-মূলক ব্যবহার বৈধ করার পক্ষে রায় দিয়েছে। কলোরাডোতে ইলেক্টোরাল ভোট বন্টন ব্যবস্থায় পরিবর্তন এনে ‘প্রপোজিশন-১১৩’ পাশ হয়েছে। এতে বলা হয়েছে, পপুলার ভোটে জয়ী প্রার্থী সবগুলো ইলেক্টোরাল ভোট পাবেন। বর্তমানে যিনি স্টেটে জয়ী হন তিনি পান। বুধবার রাতে বাইডেনের পক্ষে সমাবেশ কালে নিউ ইয়র্কে পুলিশকে গালি দেয়া ও থুতু ছিটানোর অপরাধে ‘দেবিনা সিং, ২৪’ গ্রেফতার হয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে প্রচারণা হচ্ছে যে তিনি ভোট গণনা বন্ধ করতে বলেছেন। আসলে তিনি বলেছেন যে, নির্বাচনের দিন পার হয়ে যাওয়ার পর প্রাপ্ত ভোট গণনা করা যাবে না। এর কারণ হচ্ছে, বুধবার ফিলাডেলফিয়ায় ২৩ হাজার+ ভোট এসেছে, যার সবগুলো ভোট বাইডেন পেয়েছেন, ট্রাম্প একটিও পান নি। আবার নেভাদাতে ৩ হাজার+ ভোট এসেছে, যারা বেশ আগেই নোটিশ দিয়ে নেভাদা ছেড়ে অন্য স্টেটে চলে গেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এসব ভোট ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছেন।
দ্য ইউএস সান নিউজ জানিয়েছে, ট্রাম্প বলেছেন, বৈধ ভোটে তিনি সহজেই জয়ী হবেন। ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন বলেছে, বাইডেন যেসব স্টেট জিতেছেন, প্রতিটি স্টেটে মামলা হবে। আদালত মামলা আমলে নিলে নির্বাচনী ফলাফল ঝুলে যেতে পারে। মিশিগান আদালত ভোট গণনা বন্ধে ট্রাম্প ক্যাম্পেইনের মামলা খারিজ করে দিয়েছেন। এদিকে বরিশালে ট্রাম্প-বাইডেন সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংষর্ষ হয়েছে, এতে ৪জন আহত হয়েছে।
সর্বশেষ অবস্থা:
অ্যারিজোনা, ১১ ইলেক্টোরাল ভোট। বাইডেন এগিয়ে আছেন। মোট প্রদত্ত ভোটের ৯০ শতাংশ গণনা হয়েছে।
বাইডে: ৫০.১ শতাংশ। ট্রাম্প: ৪৮.৫ শতাংশ।
জর্জিয়া, ১৬ ইলেক্টোরাল ভোট। ৯৯% গণনা হয়েছে। সমান-সমান।
ট্রাম্প: ৪৯.৪। বাইডেন: ৪৯.৪।
নেভাদা, ৬ ইলেক্টোরাল ভোট। বাইডন এগিয়ে।
বাইডেন: ৪৯.৪। ট্রাম্প: ৪৮.৪। ৮৪ শতাংশ গণনা সম্পন্ন।
নর্থ ক্যারোলিনা, ১৫ ইলেক্টোরাল ভোট।
ট্রাম্প: এগিয়ে, ৫০.১। বাইডেন: ৪৮.৭। ৯৪ শতাংশ গণনা সম্পন্ন।
পেনসিলভানিয়া, ২০ ইলেক্টোরাল ভোট।
ট্রাম্প: ৫০.৭। বাইডেন: ৪৮.৭। ৯৪% ভোট গণনা সম্পন্ন হয়েছে। l
মিশিগান, ১৬ ইলেক্টোরাল ভোট।
বাইডেন: ৫০.৬ শতাংশ। ট্রাম্প: ৪৭.৯ শতাংশ। ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়ে গেছে।❐
নিউ ইয়র্ক



