
মুহাম্মদ রফিক ইসলাম
চোখের ভেতর বিস্ময়ের ফুল ফুটে
দৃষ্টির ঘ্রাণে মুক্তির বিস্তৃত পলক ভাঙে
পুলকিত হৃদয়ে পাখনা মেলে ধরে পাখি
ইচ্ছের পালক ছড়িয়ে পড়ে বাতাসে
দূরের অবাধ আকাশ খুলে দেয় বুক
সাদা মেঘের ভেতরে স্পষ্ট হয়ে ওঠে
একখানি লাল-সবুজের বিমূর্ত হাসি
যে হাসির সৌন্দর্যে বিভোর পাখি
ঠোঁটের কোণে আঁকে অমৃত ‘বাংলাদেশ’



