
রাজীব হাসান
তুমি আমাকে ছুঁতে পারবে কি না জানি না
তবে মৃত্যু আমাকে ছুঁয়েছে
একবার নয় বারবার মৃত্যু আমাকে ছুঁয়েছে
কখনো হাসপাতালের বেড়ে শুয়ে
কখনো বা নিথর বিছানায় কাতরায়ে
মৃত্যু আমাকে ছুয়েছে।
তুমি হয়ত দেখনি কিংবা শোননি কখনো
মৃত্যু আমার কতটা কাছে এসে ফিরে গেছে
জানি না কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম
একমাত্র মৃত্যুটা বারবার ছুঁয়ে ফিরে যায়
তুমি আমাকে ছুঁয়ে যাওয়ার আগে।
কেন জানি না তুমি ছোঁয়ার আগেই
মৃত্যু আমাকে ছুঁয়ে যাবে কোনো একদিন ভোরে
নিথর দেহটা পড়ে রবে খাটিয়ায় সাদা কাফনের তলে
সেদিন হয়ত দূর থেকে দেখে যাবে
তবে ছুঁতে আর পারবে না আমাকে
কারণ তুমি ছোয়ার আগে মৃত্যু আমাকে ছুঁয়ে গেছে।



