মমতা মজুমদার
তুমি আমায় খুঁজবে কী গো বলো
হঠাৎ কোথাও লুকিয়ে যদি পড়ি,
আমার মতো কী আর তুমি এতো
খুঁজে পাবে দামি সোনার কড়ি!
আমি শুধুই তোমার যদি থাকি
আকাশ পানে মেলো দুটো আঁখি
এক আকাশের নিচে থেকে দেব
মায়া ভরা ছায়া ছোট্ট পাখি।
কী আদরে খুঁজবে শুধু বলো
আমায় তুমি খু্ঁজে পাবে তত
একটা ছোট্ট মায়ার সূতো ধরে
ভালোবেসো একটু মনের মতো।
তোমায় ছেড়ে লুকিয়ে কই যাব
থাকবো মিশে হৃদয় গগনতলে
নিঃস্তব্ধতায় কান পেতেই শুনো
আছি কেমন তৃষ্ণা-মেটা জলে।
তুমি ভীষণ ভয়ে ছিলে নাকি
আরে পাগল শোন দুটি কথা
ভালোবাসি বলবো বলেই সেই
লুকিয়ে ছিলাম ভুলে সকল প্রথা।



