প্রবাস

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন অনুষ্ঠান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের গৌববোজ্ব্বল সংগ্রাম ও সাফল্যের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং তরুণ্যের অহংকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কস্হ জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবনাথের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আওয়ামী পরিবার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির আসন অলংকিত করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক মিরপুরের মাটি ও মানুষের নেতা জনাব মেজবাউল হোসেন সাচ্চু। বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আশরাফ উদ্দিন,কবির আলী,মাহবুব রহমান,এবাদুল হক আবাদ, যুগ্ম সাধারন সম্পাদক নাফিকুর রহমান তুরান, এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাকিব, প্রচার সম্পাদক সাইফুল আলম, নিউইয়র্ক স্টেট স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ওয়াহিদুজ্জামান লিটন, সহ সভাপতি রানা , নিউইয়র্ক মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মামুন খান, সাধারন সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর যুবলীগ সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি জাহিদ হাসান, কেন্দ্রিয় সদস্য হেলাল মিয়া, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল হক রাসেল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম সাধারন সম্পাদক জাবেদ সহ অসংখ্য মুজিব আদর্শের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন । সকলের দোয়া এবং সহযোগিতায় এগিয়ে যাবে প্রাণের সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension