ভারতসাহিত্য

সমরেশ মজুমদার আইসিইউতে, অবস্থা সংকটাপূর্ণ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার। শুক্রবার (১১ জুন) রাতে কলকাতার বাইপাসের ধারে একটি হাসপাতালে লেখককে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, লেখককের অবস্থা সংকটাপূর্ণ। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

ইতোমধ্যেই সাহিত্যিকের চেস্ট এক্সরে, সিটি স্ক্যান-সহ একাধিক রক্ত পরীক্ষা করা হচ্ছে। শ্বাসকষ্ট থাকায় করোনা সংক্রমণও হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাহিত্যিক সমরেশ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। তার পরিবার সূত্র জানায়, তিনি নিয়মিত ধূমপান করেন এমনকি মদ্যপানও করেন। এসব কারণেই আরও বেশি শারীরিক জটিলতা তৈরি হয়েছে তার। এর আগেও তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।

এদিকে ৭৯ বছর বয়স্ক এই সাহিত্যেকের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক লেখক-সাহিত্যিক। সমরেশ মজুমদার কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয়।

সাহিত্যিক সমরেশ মজুমদারের লেখা উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টি বলে মনে করা হয়। এছাড়াও তিনি ভ্রমণকাহিনী, ছোটগল্প, গোয়েন্দা কাহিনী, কিশোর উপন্যাসেও রয়েছে তার সমান দখল।

তার ঝুলিতে পুরস্কারের সংখ্যাও অগণতি। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার, ১৯৮৪ সালে সাহিত্য আকাদেমী পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং আইয়াইএমএস পুরস্কার লাভ করেছেন সমরেশ মজুমদার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension