
প্রবাস
সিঙ্গাপুর বাংলাদেশ সেন্টারে বিশ্বকাপ আয়োজন
কোটালীপাড়া সিঙ্গাপুর:সারা বিশ্ব এখন বিশ্বকাপ জ্বরে আক্রান্ত।সিঙ্গাপুর প্রবাসীরা এর বাইরে নয়।বাংলাদেশী অভিবাসীদের নানাবিধ সহায়তা প্রদানকারী এবং বাংলাদেশ ও সিঙ্গাপুরের মাঝে সেতুবন্ধনের প্রতিষ্ঠান, বাংলাদেশ সেন্টার এবার আয়োজন করেছে বিশ্বকাপ দেখার ।সিঙ্গাপুরের মুলধারার ইংরেজী পত্রিকা স্ট্রেইট টাইমস, এসেছিলো এই আয়োজনের নিউজ কাভার করতে।করেসপন্ডেন্ট চ্যাং উই এর সাথে ছিলেন,ফটো সাংবাদিক লিম ইয়াওহুই।

তিনি বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ সেন্টারের শ্রমজীবি প্রবাসীদের জন্য সাহিত্য,সাংস্কৃতিক,মানসিক বিকাশ এবং পারিবারিক ভাতৃত্বের বন্ধনে সুন্দর পরিবেশে নানা রকমের আয়োজনের জন্য।
সন্ধ্যা থেকেই ছিলো ঈদ পরবর্তী মিলন তিথির,দূর দুরান্ত থেকে রবিবারের ছুটিতেও ছিলো ঈদের আমেজ।বাংলার কন্ঠ সাংস্কৃতিক দলের সঙ্গীত পরিবেশন।
১৭ জুনের তৃতীয় খেলা ছিলো কোস্টারিকা আর সার্বিয়ার। উপস্থিত প্রবাসীরা খেলা উপভোগ করেন।এর মাঝেই আয়োজন থাকে নৈশ ভোজের।নৈশ ভোজের স্পন্সর ছিলেন,সিঙ্গাপুর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আল আমিন।
চতুর্থ খেলা জার্মানি মেক্সিকোর।শেষ খেলা উপভোগ করে যার যার কর্মস্থল আবাসিকে ফিরে যান প্রবাসীরা।মাসব্যাপী এই খেলা ছুটির দিন সবাই একত্রিত হবেন আগামী সাপ্তাহে।



