
হুমকি দেওয়ায় ট্রাম্পের টুইট সরিয়ে দিল টুইটার
কৃষ্ণাঙ্গ-হত্যার প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘ভুগতে হবে’ জাতীয় মন্তব্য।
‘হিংসাত্মক’ লিখে সেই বার্তা সরিয়ে ফেলেছে টুইটার। সরিয়ে ফেলার ব্যাখ্যায় টুইটার জানিয়েছে, ‘হিংসামূলক মন্তব্য’ সংক্রান্ত বিধি ভেঙেছে প্রেসিডেন্টের টুইট।
হিংসা ছড়াচ্ছে জানিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে এই প্রথম পদক্ষেপ করল টুইটার। ট্রাম্প লিখেছিলেন, ‘আমি যত দিন আপনাদের প্রেসি়ডেন্ট রয়েছি, ওয়াশিংটন ডিসিতে কোনও স্বায়ত্তশাসিত এলাকা গঠন হবে না। ওরা যদি চেষ্টা করে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে!’
সম্প্রতি সিয়াটল ও ওয়াশিংটনে বিক্ষোভকারীরা দাবী করেন, এই দু’টি অঞ্চলকে পুলিশমুক্ত এলাকা ঘোষণা করতে হবে। আইনশৃঙ্খলার দায়িত্ব নেবেন এলাকার বাসিন্দারা। কারণ, আইনশৃঙ্খলা রক্ষার জন্য যে পুলিশ রয়েছে, তারাই তাণ্ডব চালাচ্ছে। এ প্রসঙ্গেই টুইট করেছিলেন ট্রাম্প।
টুইটটি মুছে দেওয়া হয় নি। বরং ‘হিংসাত্মক আচরণের বিরুদ্ধে টুইটার-বিধি’ ভাঙা হয়েছে বলে ট্যাগ করে দেওয়া হয়েছে সেটি। প্রাথমিক ভাবে টুইটারের ওই সতর্কতামূলক বার্তাটিই দেখতে পাবেন ব্যবহারকারীরা।
সতর্ক বার্তার ওপর ক্লিক করলে খুলবে ট্রাম্পের টুইট। ‘জনস্বার্থের’ কথা মাথায় রেখে টুইটটিকে মুছে ফেলা হয় নি বলে জানিয়েছে সংস্থাটি।
কিন্তু টুইটারের এই পদক্ষেপে হোয়াইট হাউসের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে। টুইটারে ট্রাম্পের ব্যাপক ফলোয়িং সত্ত্বেও প্রেসিডেন্টের অভিযোগ, সংস্থাটি কনজ়ারভেটিভদের বিরোধীপক্ষ নিচ্ছে। ⛘



