প্রধান খবরবাংলাদেশ

২৮ ডিসেম্বর আসছে ভারতীয় নির্বাচনী পর্যবেক্ষক

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন সদস্যের পর্যবেক্ষক দল পাঠাচ্ছে ভারত। দলটি ২৮ ডিসেম্বর বাংলাদেশ আসবে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা তিন পর্যবেক্ষকের নাম চূড়ান্ত করেছেন।

ওই তিন নির্বাচন পর্যবেক্ষক হলেন-পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অফিসার আরিজ আফতাব, ছত্তিশগড়ের মুখ্য নির্বাচন অফিসার সুব্রত সাহু ও ভারতের নির্বাচন কমিশনের সচিব সুমন কুমার দাস।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমরা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছি। সেই আমন্ত্রণের ভিত্তিতে তিনজন পর্যবেক্ষক পাঠাচ্ছি।

আগামি ৩০ একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরের দিন দেশে ফিরে যাবেন তারা।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension