আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় ১০ পুলিশ নিহত

রোববার দিবাগত রাতে পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে। এতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন। পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

লিশ বলেছে, স্থানীয় সময় রাত তিনটার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়। এতে আহতদেরকে উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে।

বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইক রেসপন্স বাহিনী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension