
নবী হোসেন নবীন
ফুল দেখে বনে বসন্ত এসেছে মনে
দখিনা বাতাস নিয়ে এলো চিঠি
পল্লব কপোল চুমি।
বাতাবি নেবুর অধরে রাখিয়া ঠোঁট
অলি করে লুট
নিসর্গ নিঃসৃত মধু
পরমা প্রকৃতি যেন নববধূ।
রমণে রম্যতা পেল অলিকুল
বাসন্তী বাসর সাজিয়েছে ফুল।
বিতনু বালার শিথিল বিনুনি
পবনে গিয়েছে খুলি।
বাতাসে উড়িয়ে ধূলি
ঝরা পাতার সেতারে ঝংকার তুলি।
ফুলে ফুলে মঞ্জরি
বাতাসে সুবাস সঞ্চারি
ঋতুরাজ বসন্ত এসেছে দ্বারে
নিসর্গ নিমগ্ন অভিসারে।



