
নিউ ইর্য়কে সাস্ট এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক
যুক্তরাষ্ট্রে প্রবাসী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘সাস্ট এলাইনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের উদ্যোগে সাস্টিয়ান নাইট ও নতুন কমিটির অভিষেক আয়োজিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গত ১৮ ফেব্রুয়ারি (রবিবার) নিউইর্য়ক শহরের কুইন্স ব্লু-বার্ডের আগ্রা প্যালেসে এই বর্ণাঢ্য আয়োজন করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাস্টিয়ান নাইট ও ইনোগোরেশন সিরিমনি’ ব্যানারে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মত এই মিলনমেলায় অংশ নেয় নিউ ইর্য়ক, নিউ জার্সি, কানেকটিকাট, ভার্জিনিয়া, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে অবস্থানরত দেড় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এছাড়াও বাংলাদেশ, যুক্তরাজ্য, কানাডা থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিউ ইর্য়কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, বিশেষ অতিথি ছিলেন এনওয়াইপিডির ১০৪ প্রিসিস্কংটের (পুলিশ অফিস) এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন একেএম শফিউল আলম প্রিন্স এবং সম্মানিত অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববদ্যিালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক সালেকুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল সায়েন্সের সাবেক ডিন ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. হাবিবুল আহসান। এছাড়া বাংলাদেশ থেকে আগত সম্মানিত অতিথি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজিয়া চৌধুরী , সাপ্তাহিক প্রথম আলোর সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর ড. এএইচএম বেলায়েত হোসেন, নিউ ইর্য়ক পুলিশ হেডকোয়ার্টারে ক্রিমিনাল জাস্টিস ব্যুরোতে কর্মরত লেফট্যানেন্ট সাজেদুর রহমান সহ আরও অন্যান্য শিক্ষকরা। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র এক্সিকিউটিভ বোর্ডের সদসদ্যরা উপস্থিত ছিলেন।



