আন্তর্জাতিক

ট্যাক্স বাড়ানোয় কেনিয়ার সংসদে আগুন, নিহত ১০

ট্যাক্স বাড়ানোর প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংসদ ভবনে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ। মঙ্গলবারের (২৫ জুন) এই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হওয়ার পর পুলিশ গুলি চালায়। খবর দ্যা গার্ডিয়ানের।

ভিভিয়ান আচিস্তা নামের একজন প্যারামেডিক ডাক্তার বলেছেন, অন্তত ১০ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। রিচার্ড এনগুমো নামের আরেক প্যারামেডিক বলেছেন, গুলিতে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। তিনি সংসদ ভবন প্রাঙ্গণ থেকে দুইজন আহত বিক্ষোভকারীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছিলেন।

তবে রয়টার্সের একজন সাংবাদিক সংসদ ভবনের বাইরে অন্তত পাঁচজন বিক্ষোভকারীর লাশ দেখতে পেয়েছেন। সংসদ ভবনে প্রবেশের চেষ্টাকারী বিক্ষোভকারী ডেভিস তাফারি রয়টার্সকে বলেন, আমরা সংসদ বন্ধ করতে চাই এবং প্রত্যেক এমপির পদত্যাগ করা উচিত। আমাদের একটি নতুন সরকার গঠন হবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত বিলটি পাসের পর সংসদ ভবন প্রাঙ্গণে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় সংসদ সদস্যরা বেসমেন্টে আশ্রয় নেন। শুধু রাজধানী নাইরোবি নয়, নতুন বিলের বিরুদ্ধে কেনিয়াজুড়ে বিক্ষোভ হচ্ছে। ওই বিলের কিছু বিষয় সংশোধন করা হয়েছে। তবে পুরো বিলই বাতিল চান বিক্ষোভকারীরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension