
এম এ জিন্নাহ
রূদ্ধশ্বাসের জরাজীর্ণ পৃথিবীর সমস্ত প্রশান্তি যেখানে
বারংবার সেখানে ফিরতে ইচ্ছে করে,
কথা জমাতে ইচ্ছে করে ,
অভিমানের তুমুল সন্ধি বিচূর্ণ করে এক হতে ইচ্ছে করে।
তোমার চোখে চোখ রেখে শতাব্দীর সেরা ব্যাখা
অপলকে দিয়ে যাব কোটিবার,
অসীম প্রণয়ের সারমর্মের উপস্থাপনা
এঁকে নিবো চিত্তের রঞ্জিত মলাটে,
ফুল কিংবা ভুল সমস্ত জুড়ে কেবল আমরা আমাদের।
অথচ কি নিদারুণ আফসোস বুকে নিয়ে
রাত পেরিয়ে যায়
দু’দণ্ড শান্তি পাওয়ার আশায় মস্তিষ্কে উঠে তুমুল ঝড়,
নিঃশব্দের ক্লেশময় ক্রন্দনে অশ্রুসিক্ত হয়ে আসে নয়ন ,
অথচ এ জটিল অংকের সহজ সমাধানটি
কেউ কখনোই বুঝতে আসেনি।



