কবিতাসাহিত্য

প্রণোদনা

টিটো মোস্তাফিজ


মাঝেমধ্যে তোমার যেন একটু অসুখ হয়
অতটা নয় যাতে হতে পারে প্রাণ সংশয়
তবে অতটুকু যাতে কবিতা তোমায়
সারিয়ে তোলার ক্ষমতা না দেখায়
শুভাশিষ ভরা এ অভিশাপ—
বলেছিল বামা, ছলছল চোখের ভাষায়
দিতে পারে সে বায়বীয় কবিতারও চেয়ে
অধিক কিছু, রক্ত মাংস প্রেমের উপাখ্যান।
হিসেবি খাতায় উদাসীন কবি আঁকে
এলোমেলো শব্দমালা অস্পষ্ট কুয়াশা।
স্কচটেপ এর হারানো মুখ খুঁজতে খুঁজতে
বারবার পিছলে পড়ে যুতসই উত্তরখানা!
বোঝে না সে হায়, এ তারই সম্পূরক
শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রণোদনা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension