
কনক কুমার প্রামানিক
ছন্দপতন নয় উল্লাসে মাতুক তোমার হৃদয় স্বপ্ন
ভাসতে দাও আকাশে দূর দিগন্তে অভিলাষী মনে প্রচ্ছদে
যত মুক্ত ভাবনা ছাড়ো আপন হাতে রঙিন রবির সাথে
দূরে থাক কিছুক্ষণ বাস্তব ভাবনা ফিরুক সে ছন্দে প্রাণে।
আধ্যাত্মিকতার নবশক্তি নিয়ে তরুণ যৌবনের সাথে
বেঁধো না আর তাকে শৃঙ্খল আবদ্ধে নির্মমতায় কষ্টে ঘৃণায়
ছুটতে দাও তাকে বাঁধাহীন সীমায় বেলা-অবেলার ক্ষনে
স্বাধীনতা স্বাদ দাও অবহেলিত সব ধূসর স্বপ্নের মায়ায়।



