
ফারুক আহম্মেদ জীবন
ও নদী, তুইও কি আমারি মতো
বল্ নারে সঙ্গীহারা…
বল, তোর বুকে কেন বয়ে চলে
জলেরও স্রোত ধারা?
ও নদী, তুইও কি আমারি মতো
বল্, নিঃসঙ্গ একাকি…
আমার মতো জল গড়ায় কেন
উপচে পড়ে তোর আঁখি?
ও নদী, তুই-ও কি কপাল পুড়া
আপনজন সবি হারা?
আমার মতো কি তুইও নদী
নিশিভর জেগে থাকিস…
বল, সখির লাগি তুইও কি রাতে
আমারি মতো কাঁদিস?
আজ, তোর বুকে কি বয়ে চলে
কান্নার সে ঝর্ণা ধারা?
তোর তো নদী একূল ভাঙলেও
ওকূল আবার গড়ে….
আমার বুকের দুকূল ভাঙা আজ
এই, বক্ষ নদের ধড়ে।
কেউ, আমার কষ্ট বোঝে নারে
ওরে, নদী তুই ছাড়া।



