
লুৎফুর রহমান চৌধুরী
লোভ লালসা করে আমি
হারিয়েছি ভাই সব
দু’হাত তুলে ভিক্ষা চাচ্ছি
ক্ষমা কর মোর রব।
বারবার খুঁজেছি আসল ধন
থলির ভেতর খালি
বেদনার স্রোতে ভেসে গেল
সুখে ঢাকা থালি।
পাপে ঘেরা কুঠির মাঝে
আটকা পরে আছি
আজব এ পাঠশালা থেকে
কেমন করে বাঁচি।
রং তামাশায় চলে জীবন
হিসাব নিকাশ ভুলে
প্রতিদিনের লোকসানগুলো
কাঁধে থাকে ঝুলে।
ফিরে আবার নতুন করে
জ্বালাতে চাই আলো
সরে যাক অন্ধকার দূরে
কুঞ্জ থাকুক ভালো।



