
হাফিজুর রহমান
নারী, নারী তুমি নরম স্বভাবের না হয়ে
আগুনে জ্বলে উত্তপ্ত হয়ে জন্ম নাও!
চুপসে যাবে ছুঁইলেই – পুড়বে ধর্ষক,
ঝুলিয়ে দিয়ে – ঝলসানো লোভাতুর ঠোঁটে
নেকড়ের নোংরা জমানো ডাস্টবিন;
আলাদা করে চিনিয়ে দেবে – সমাজকে
এখানে পুরুষ আর ধর্ষক এক নয়,
মানুষের নয় ধর্ষক, নয় কোন সমাজের।
হতে পারে নারী পুরুষের কিংবা নারীর পুরুষ,
ধর্ষকের কেউ নেই, না বাপ, না মা, না বোন;
বেজন্মা হয়ে থাকলে বেঁচে থাক – একা হয়ে
নারী তুমি আর জন্ম দিও না কোন ধর্ষকের।



