কবিতাসাহিত্য

গুরু

মাসুম মোরশেদ


আমাকে ছাড়া সরাইখানা জমে না।
ভাগ্যবিধাতা দেবতা প্রায়শ আমাকে
ডাকে। আমি সোৎসাহে সাড়া দেই।

গতকাল ছিল প্রচণ্ড গরম।
বললেন, “এসো পুলে, জলে নামো।
ডুব সাঁতারে ঝিনুক পেলে তোমার।”
আমি আল্লাদে গদগদ হয়ে দিনভর
জল হাতরালাম।
জানি, মরিচীকা আমার নিয়তি।

আমার বলতে আমি এখানে অনেকের
প্রতিনিধিত্ব করছি।

জলসাঘরে তার তর্জনী হেলানে
বাদ্যবাজনা বাজে, নাচ শুরু হয়,
এক সময় থামে তা।
গুরু যখন ভোগে ব্যস্ত
নিরুপায় মানুষ আমি স্বমেহনে সুখ খুঁজি।

তিনি আমার লিডার। আমার দেবতা।
ভোগে পেগে মাতাল হয়ে নেতিয়ে
পড়ে থাকেন মোজাইক ফ্লোরে আর
আমি তেমন হবার স্বপ্নবুনি।

দেবতারা সতত ভোগ-বিলাসী হোন।
মত্ত থাকেন স্বর্গীয় সুরায়।
আর প্রতিবিধান দেন আমার, আমাদের।
আমি তার আজ্ঞাবহ।

আমার টিকে থাকার লড়াইয়ে তার দান,
অবদান আমি অবলীলায় স্বীকার করি।
এই যে সিফন সফেদ পাঞ্জাবী দেখছেন
আর চুড়িদার পাজামা প্রায়শ পরছি,
সব তার দান।
লাল পেটিকোটে ম্যাচিং করে লাল ব্রা টা
তারই ক্যাশে কেনা আমার প্রেমিকার জন্য।

আমি কখনও নারী
কখনও পুরুষ।
আসলে আমি নপুংসক।
এভাবে একদিন আমিও দেবতা হবো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension