
হ.ম. মুরাদ মিয়া
খালি পকেট এক নীরব গ্রন্থ, যেখানে প্রত্যেকটি অভাব
একেকটি অক্ষর হয়ে লেখা থাকে।
ক্ষুধা যখন বুকে শাসন চালায়, স্বপ্ন তখন
শিখে যায় অপেক্ষার সংযম।
অবহেলা? উপেক্ষা? এগুলো তো
স্রেফ শিক্ষকের শাসন!
শূন্যতা আসলে প্রবল উপস্থিতি—
যা শক্তি হয়ে জমা হয় রক্তে।
অর্থ আসে পরে, আগে আসে
অধিকার গড়ার ক্ষমতা।
তাই, অভাব মানে শেষ নয়—এ এক
অদৃশ্য কালি, যা ভবিষ্যতের বিজয়গাথা লেখে!



