
এম এ জিন্নাহ
যেতে যেতে আমি আর কতদূর যাব!
কতদূর গেলে বলো এ তোমাকে পাবো?
পৃথিবীর পথে পথে হেঁটে আপনায়;
ঘুরেফিরে তীরে তীরে চাই শুধু চাই।
একাকী রজনী সব
অবিরত কলরব
বিরহ যাতনা যত গিলে গিলে খাবো;
যেতে যেতে আমি আর কতদূর যাব!
পৃথিবীর ব্যারিকেড দূরে ঠেলে দিয়ে;
তুমি শুধু পথ চেয়ো আগামীকে নিয়ে।
হৃদয় বসন্ত নিভে ব্যথা কোলাহলে ;
আঁখি যে সজল সদা কত-শত জলে!
তব প্রণয় পরশে
হৃদয় হলো সরসে
উতলা পবনে আমি ছুঁয়ে দিতে গিয়ে ;
পৃথিবীর ব্যারিকেড় দূরে ঠেলে দিয়ে।



