
সুশান্ত কুমার দে
পুড়ছে হাট, পথ-ঘাট পুড়ে পুড়ে মাঠ মরু
সবুজ গাছের সতেজ ডাটা পুড়ে হয় সরু।
পুড়ছে চাষি, মাঠের গরু পুড়ছে কুঁড়ি ফুল
পুড়ে পুড়ে হিট স্ট্রোকে জীব বৈচিত্র্য কুল।
দিকভ্রান্ত পথিকের পায়ে গলিয়ে তপ্ত পিচ
খা খা রোদে ভরদুপুরে ওড়ে কতক দ্বিজ।
পুড়ছে নদী ফুটছে জল হাঁফিয়ে ওঠে মাছ
শুন্য বায়ে সবুজ গায়ে ঝরা পাতার গাছ।
অতি খাসা বাবুই বাসায় গোটা দুয়েক ছা
গরম জলে হাঁসফাঁস -পাতি হাঁস দেয় তা !
ঝড় নাই বৃষ্টি নাই, ঈশান কোণেই ফাঁকা
সূর্যটা ভীষণ ক্ষেপে যায় না তাকে ঢাকা।



