কবিতাসাহিত্য

ধ্বংসিত জীবনের ক্রন্দন

তুহীন বিশ্বাস


সুদ – আসলের কর্মযজ্ঞ, জটিল অংক
ক্ষমার অযোগ্য শাস্তির পাল্লা অস্বস্তিকর,
দংশিত অস্তিত্বে ধ্বংসিত জীবনের ক্রন্দন
অতঃপর আমার আমি কাঠগড়ায় দাঁড়িয়ে।

কিছু ভুল গোনে মাশুল এলোমেলো কাব্যে
পিছনের দরজায় ঠকঠক করে পিছুটান ,
কিংকর্তব্যবিমুঢ় বর্তমানে অমাবস্যার ছোঁয়া
সদরের পাহারাদার অদ্ভুত কিম্ভূতকিমাকার।

সম্পর্কগুলো দূরে সরে যায়, বড্ড স্বার্থপর ;
হন্তদন্ত হয়ে অন্ধকারে খুঁজি উপসংহার
অবশেষে…
উত্তরসূরির মেঝেতে আঁকি পরিণতির চিত্র।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension