
এম এ জিন্নাহ
একি ধারা সারা একি বারীধারা ঘনকালো বিদ্রোহী;
প্রণয় পরশে ধ্বসে এসে হেসে হলাম যে পরাজয়ী।
বিরহ দহনে পুড়লো হৃদয় বিষধর বিষে চষে;
সরল নয়ন সলীলে ডুবেছে ছলাকলা প্রেমে বসে।
করুণ বিষাদে শেষ হলো সব শেষ হলো যে এ বুক;
জনম-জীবনে কোথা পাবো আর আঘাতপ্রাপ্ত সুখ ?
ভুলে ভুলে কভু হয় না-তো প্রেম পবিত্র প্রেম যেন;
জাগতিক মোহ তুচ্ছ সতত — প্রণয় যে সদা হেন।
প্রাণে যত আশা যত ভালোবাসা — বসন্ত রঙে দোলে;
বিকশিত চেয়ে ভালোবাসা পেয়ে প্রাণের দুয়ার খোলে।
পথ চেয়ে চেয়ে বেলা কেটে আসে — কবে আর হলো জয়ী?
একি ধারা সারা একি বারীধারা ঘনকালো বিদ্রোহী।



