

সাবেরা হোসাইন
অন্তরের দহনের দায় ফাগের রঙের চেয়ে গাঢ়
তারপর দহন শেষে ফাগুনটাও ফিরে যায়
ভালো ই-তো হলো…
কতবার বলেছি—
বসন্ত আমার ভালো লাগে না
তারচেয়ে বর্ষণমুখর সন্ধ্যে, বৃষ্টি পড়ার শব্দ,
ভিজে মাটির গন্ধের সাথে ঝি-ঝি-র ডাক
সব মিলিয়ে নিঃসীম অবাক করা রাত!
মন বড্ড অভিমানী—
কোথায় যেন মনের মাঝে বেদনাটা মোচর কাটে!
প্রতিহত খঞ্জরে লাল রঙ ছিল মিলেমিশে
তুমি নিলাভ মদিরাকে ঢেলে দাও সবুজ গেলাসে ।



