
তুহীন বিশ্বাস
আমি আমার আমিত্ববোধে আক্রান্ত অষ্টপ্রহর
নিঃশব্দে নিঃসঙ্কোচ স্বার্থপরতার ভ্রম আষ্টেপৃষ্টে,
গন্তব্যে পৌঁছাতে বহু বাহনে বহুবার ব্যর্থ প্রচেষ্টা
গোলকধাঁধায় বিভ্রান্ত হয়ে অনিষ্টে সমঝোতায়।
সরল পথে বক্ররেখা আঁকড়ে দীর্ঘায়িত সময়
হেলা ও অবহেলায় দোদুল্যমান জীবন নিষ্ক্রিয়,
আমি আর লাশের দূরত্ব মাত্র দুই হাতের সমান;
তবুও অনুশোচনায় অনুতপ্ত হওয়ার রেশ নাই।



