
শ্যামল বণিক অঞ্জন
যে গহনাতে কবি প্রেয়সীকে সাজাতে পারিনি
সে গহনাতে আজ কবি তাঁর কবিতাকে সাজায়
মনের সবটুকু মাধুরী মিশিয়ে!
অন্তর্বাসে সঞ্চিত সবটুকু সুখ কবিতাও কবিকে বিলিয়ে যায়
হাসিমুখে নি:শর্তে!
ওর আলতা রাঙা চরণ যুগলে পড়ায় সোনার নুপূর-
হাতে কাকন, কপালে নীল টিপ আর অঙ্গে নীল শাড়ি।
নীল টিপ নীল শাড়ি অঙ্গে জড়ানো অষ্টাদশী
কবিতার হাতে হাত রেখে-
হেঁটে যায় ক্লান্তিহীন পথ অবিরাম।
নোলক পড়া মায়াবী মুখের হাসিতে উপচে পড়ে যেন অবারিত জ্যোৎস্নাধারা!
অবগাহণে নিমগ্ন হয় রাতের নির্জনে।
সবুজ ঘাসের গালিচায় বিছিয়ে শয্যা
বলে যায় কথা, রজনী ফুরায় নিজের অজান্তেই!



