কবিতাসাহিত্য

উত্তরসূরি

মোশাররফ হোসেন

টিকটিকিটার নিথর মৃতদেহ পড়ে আছে কার্নিশের পাশে
পিঁপড়া সমাজে শোরগোল, হৈ-হুল্লোড়,
ভুরিভোজের আয়োজন।
উইপোকা, তেলাপোকা, মশা, মাছিদের কাছে
যে টিকটিকি ছিল সাক্ষাৎ যমদূত!
আজ সে-ই নিথর, অসাড়, বোধশক্তিহীন।
একদল ক্ষুদ্র পিঁপড়া টেনে হিঁচড়ে বয়ে চলে তাকে ।
মশা মাছির ঠোঁটের কোণে ফুটে ওঠে নির্লিপ্ত হাসি,
মুক্তির মৃদু আনন্দ।
অতঃপর খোলস ভেঙে, আড়মোড়া দিয়ে জেগে ওঠে
টিকটিকির উত্তরসূরি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension