
মো. শোয়েব সিফাত শিমুল
নীল আকাশের সাদা মেঘেরা, ভেসে চলে দিগন্তের পানে,
কাশের বনে ঢেকে যায় মাঠ, হাসি ফোটে কৃষকের প্রাণে।
ভরে ঝরা শিউলির সুবাস, ছড়িয়ে পড়ে পথের ধারে,
সবুজ ঘাসেতে ঢাকা শিশির, প্রশান্তি আনে হৃদয় জুড়ে।
আজ মুছে গেছে বৃষ্টির রেশ,শুকিয়ে গেছে গাছের পাতা,
হাওয়ায় ভাসে নরম গন্ধ—শরৎ মানেই ভালোবাসা।



