
বিপুল চন্দ্র রায়
একটি নামহীন শহরের ভিড়ে আমি হেঁটে বেড়াই,
প্রতিটি পদক্ষেপ শুধু ধূলোর দিকে ফেরা,
অথচ পদযাত্রা কখনো থামে না।
আমার চোখে আলো আছে, কিন্তু দৃষ্টি নেই।
আমি দেখি, সব দেখি—
ফুটপাতের ব্যস্ততা, ট্র্যাফিকের তীব্র শব্দ,
পাখির গান, দূরপাল্লার ট্রেনের হুইসেল
আর পরিচিত মুখের ক্ষণিকের হাসি,
সবই কাঁচের ওপারে আঁকা ছবি।
আমি স্পর্শ করতে পারি না, কারণ আমার হৃদয় নেই।
ভেতরে একটি বিশাল শূন্যতা—
সেখানে কোনো গান বাজে না, কোনো স্মৃতি কাঁদে না।
যেন একটা ভাঙা রেকর্ড বাজছে বারবার,
তাতে কেবলই একই কথা হচ্ছে যে প্রচার।
জীবন্ত মরা!
এখন শুধু দেহটা সময়কে টেনে নিয়ে চলেছে,
এক মন্থর, অলস, জীবন্ত মরা হয়ে।



