
জ্যাকসন হাইটসে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমা আমেনা বেগমের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রূপসী চাঁদপুর ফাউন্ডেশন ইনক্-এর সম্মানিত সিনিয়র সহ-সভাপতি জনাব মো. সাইফুল ইসলামের মমতাময়ী মাতা আমেনা বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এই দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, জনাব মো. সাইফুল ইসলামের মাতা সম্প্রতি বাংলাদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গত ১৩ জুলাই সোমবার বাদ মাগরিব আয়োজিত এই দোয়া মাহফিলে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার এন্ড মসজিদের সম্মানিত ইমাম। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার পরম শান্তি ও মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। পুরো আয়োজনটি রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন ভুইয়া, ফারুক হোসেন মজুমদার, মামুন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন ও মাজহারুল ইসলাম চৌধুরী মুসা এবং সংগঠনের সভাপতি রাজু সাহা বিপ্লব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি এ বি সিদ্দিক পাটোয়ারী, সহ-সভাপতি লুৎফুর রহমান চুন্নু, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ও জ্যাকসন হাইটস এলাকাবাসীর সভাপতি শাকিল মিয়া এবং সহ-সভাপতি সাইফুল ইসলাম লিটন। অনুষ্ঠানে আরও যোগ দেন সাধারণ সম্পাদক সোহেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক গোলাম আজম রকি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল পাটোয়ারী, প্রচার সম্পাদক ফয়েজ আহমেদ, খ্যাতিমান শিশুসাহিত্যিক ও সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর ঢালী, দপ্তর সম্পাদক ওসমান ওমর ফারুক, এবং নির্বাহী সদস্য এস এম মাহবুবুর রহমান টিটু, আলমগীর হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোঃ আবু ইউসুফ ও মানিক রাজা। উক্ত মাহফিলে শাহ জে গ্রুপের কর্ণধার শাহ জে চৌধুরীসহ প্রবাসের বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত হয়ে মরহুমার আত্মার শান্তির জন্য মোনাজাত করেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
ছবি









