
আনজানা ডালিয়া
মানুষ আর মানুষ নেই
ভয়ঙ্কর আচরনে ধুয়ে গেছে
সব মানবতা।
মায়া,ভালোবাসা সমাজে বিলুপ্ত
হিংসা,হানাহানি করছে রপ্ত।
আপনজন নেই আপন
করছি হিংস্রতার জীবন যাপন।
পশুরা ভালো আছে
পাখিরা ভালো আছে
স্বার্থের দন্ধ নেই
হিংসা নেই।
আমরা মানুষরা ভালো নেই।



