
এখনও সকাল হলে মনে হয়-
পৃথিবীটা জীবন্ত।
থাক না দহন
থাক অবস হৃদয়,
অপ্রেম কঠোরতা,না পাওয়ার ভয়।
তবুও তো খুঁজে ফিরি
না পাওয়া হৃদয়
ঝর্নার স্রোতে ভাসা বিপন্ন মুখ
আঁধার পেরোনো মন
এক নীলাভ চোখের ভাষা উন্মুখ…
মোহনার জলে।
আলো আঁধারিতে আমি তারে
দেখেছি মৃদু জ্যোৎস্নায়।
ঐশ্বর্য বিহারী মন –
নিঃশব্দে আছেন তিনি
তার মিলন মেলায়।



