
শাকেরা বেগম শিমু
হলদে রঙের পুষ্প তুমি
ঔষধি গুণ সাথে,
হরেক অনুষ্ঠানে লোকে
তোমার মালা গাঁথে।
যার পাতাও গন্ধ ছড়ায়,
কমায় রক্তক্ষরণ,
খোঁপা বাধার কাজে মেয়েরা
করে তোমার স্মরণ।
রক্তগাঁদা রাঙা হলুদ,
শুভ্র গাঁদা সাদা,
রূপে গুণে ভরা তবু
নামটি তোমার গাঁদা।
মোহিনী রূপ নয়ন জুড়ায়,
ভরায় মন ও প্রাণ,
মনমাতানো আকুল করা
গাঁদা ফুলের ঘ্রাণ।



