বিনোদন

“আপনারও আসল রূপ সামনে আসবে” যৌন হেনস্থা প্রসঙ্গে অমিতাভকে হুমকি

রূপসী বাংলা বিনোদন ডেস্ক : বলিউড জুড়ে #MeToo মুভমেন্ট৷ আলোকনাথ, নানা পাটেকার, কৈলাশ খের, বিকাশ বেহেল, সাজিদ খান সহ অনেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসছে৷ অভিনেতা ইমরান খানের কথায়, ইন্ডাস্ট্রির সবাই সবকিছু জানে৷ কিন্তু কেউ কিছুই বলে না৷ সকলের কাছে যৌন হেনস্থাটা নাকি অত্যন্ত সাধারণ একটা জিনিস৷ #MeToo তে যে সকল অভিনেতা, প্রযোজক, পরিচালকের নাম উঠে এসেছে তাঁরা সকলেই বলিউডের এ-লিস্টেড তারকা৷ এত কিছুর মধ্যে সকলকে অবাক করে দিল অমিতাভ বচ্চনের নাম৷ যৌন হেনস্থায় অভিযুক্তদের তালিকায় খুব শিগগিরি নাম জুড়তে চলেছে বিগ বির৷ এমনটাই দাবি করছেন বলিউড এক্স বিগ বস প্রতিযোগী স্বপ্না ভাবনানি৷

স্বপ্না ট্যুইট করে লিখেছেন, “সবচেয়ে বড়ো মিথ্যে কথা এটা৷ ‘পিঙ্ক’ ছবিটি মুক্তি পেয়ে গিয়েছে, বাজার থেকে চলেও গিয়েছে৷ আপনার অ্যাক্টিভিস্টের ইমেজটাও খুব শীঘ্রই চলে যাবে৷ আপনার সত্যিটাই খুব শিগগিরি সকলের সামনে আসবে৷ আশা করি আপনি এই মুহূর্তে নিজের হাত কামড়াচ্ছেন৷ কারণ নখ যথেষ্ট নয়৷” তনুশ্রী দত্ত-নানা পাটেকার মামলায় অমিতাভকে প্রশ্ন করলে তিনি কারও কোনও পক্ষ না নিয়ে বলেছিলেন, “আমি তনুশ্রীও নই, নানাও নই৷ তাহলে এর উত্তর আমি দেব কীকরে?” তাঁর এই উত্তরে ক্ষুব্ধ হয়েছিল নেটদুনিয়া৷ অথচ #MeToo মুভমেন্টকে সমর্থন করে বলেছেন দোষীদের দ্রুত শাস্তি হওয়া উচিত৷ সেই প্রসঙ্গ তুলেই এই ট্যুইট করেছেন স্বপ্না৷

স্বপ্নার পোস্টের পর অধিকাংশ অমিতাভ-ভক্তরা রে রে করে স্বপ্নাকে আক্রমন করা শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ অমিতাভের ফ্যানবেস, অ্যাডম্যায়ারের সংখ্যা কম নয়৷ তাই তাঁর বিরুদ্ধে একটা শব্দও শুনতে নারাজ তারা৷ তার উপর যৌন হেনস্থার মতো অভিযোগ আরই মেনে নিচ্ছে না ভক্তরা৷ তাদের কাথয়, কাউকে ব্যক্তিগত ভাবে না জেনে এই ধরণের অভিযোগ করা ঠিক নয়৷ এমনকি স্বপ্না সঠিকভাবে কোনও অভিযোগও জানাননি, কেবল এই টুকুই ট্যুইট করেছেন তাতেই ক্ষোভে ফেটে পড়ছে বিগ বির ফ্যানেরা৷

তবে একাংশ সমর্থন করেছেন স্বপ্নাকে৷ তারা লিখেছেন, “অবশেষে কেউ তো অমিতাভ বচ্চনের নাম নিল৷ এই লোকটা একটা মুখোশের আড়ালে থেকেছে সারাজীবন”, “আমি কোথায় একটা শুনেছিলাম যে পারভিন বাবির কেরিয়ার নষ্ট করেছিলেন অমিতাভ৷” এত কিছুর পরও অমিতাভের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

https://twitter.com/sapnabhavnani/status/1050334929664524288

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension