বাংলাদেশরাজনীতি

রায়গুলো বিচারকরা স্বাধীনভাবে দিতে পারছেন?

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্টঃ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রায়গুলো আসলে বিচারকরা স্বাধীনভাবে দিতে পারছেন, নাকি এর পেছনে সরকারের হাত রয়েছে তা নিয়ে সংশয় থাকবে অনেকের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুল।

তার ‘তারেক রহমানের বিচার’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্ট দৈনিক অধিকারের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল। বছর দুয়েক আগে সে মামলার বিচারক তার অপরাধের প্রমাণ না পেয়ে তাকে খালাস দিয়েছিলেন। গত কয়েকদিন ধরে উক্ত বিচারকের একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সেখানে তিনি বলেছেন কিভাবে তাকে গুম ও প্রাণনাশসহ বিভিন্ন হুমকি দিয়ে তারেককে দোষী দেখানোর জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল। তিনি নাম উল্লেখ করে যাদের বিরুদ্ধে চাপপ্রয়োগের অভিযোগ করেছেন তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রের অত্যন্ত ক্ষমতাশালী কিছু ব্যক্তি।

এসব অভিযোগ ভয়াবহ, অকল্পনীয় এবং খুব গুরুতর। সত্য মিথ্যে যা হোক, অবিলম্বে এসব অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। না হলে তারেক রহমান, খালেদা জিয়া বা অন্য কোন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রায়গুলো আসলে বিচারকরা স্বাধীনভাবে দিতে পারছেন, নাকি এর পেছনে সরকারের হাত রয়েছে তা নিয়ে সংশয় থাকবে অনেকের।

তারেককে পদত্যাগ করতে বলা বা তার মুন্ড‍ুপাতের আগে এ সংশয় দুর করা জরুরী।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension