বাংলাদেশ

মানিকগঞ্জে বিএনপির অবস্থান ধর্মঘট পালন

মানিকগঞ্জ প্রতিনিধি:মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে  অবস্থান ধর্মঘট পালন করছে ।

শুক্রবার ১৬ ফেব্রুয়ারি  জেলা শহরের শহীদ রফিক সড়কে অবস্থিত দলীর কার্য্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা ও  ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত  ঘন্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেন নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি
আব্দুল বাতেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাসির উদ্দিন জাদু, আব্দুস সালাম বাদল, তুহিনুর রহমান, জিয়াউদ্দিন ও জেলা ছাত্রদলের সাধারণ – সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স প্রমুখ।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন, সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে এই অবস্থান ধর্মঘট পালন করে জেলা বিএনপি।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension