
মোদীর সঙ্গে বলিউড মিটিংয়ে নেই কোনও মহিলা, প্রতিবাদ দিয়ার
রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: ১৮ ডিসেম্বর রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলিউডের একটি বৈঠক আয়োজিত হয়েছিল৷ বলিউডের তারকা এবং প্রযোজকরা হাজির হয়েছিলেন সেখানে৷ ফিল্ম ইন্ডাস্ট্রির আগামী দিনের কিছু সিদ্ধান্ত এবং আলোচনা নিয়ে বসেছিল এই বৈঠক৷
সেই বৈঠকের কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তর্ক-বিতর্ক৷ বলিউডে অগুন্তি মহিলা প্রযোজক এবং অভিনেত্রী থাকতেও অদ্ভুতভাবে বৈঠকটিতে কোনও মহিলা উপস্থিত ছিলেন না৷ কেন ছিলেন না, তার সদোত্তরও নেই কারও কাছে৷

বলিউডের অভিনেত্রী দিয়া মিরজা জনসমক্ষে প্রশ্ন করে বসলেন অক্ষয় কুমারকে৷ ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রযোজক রীতেশ সিধওয়ানি, করণ জোহার, রাকেশ রোশন, রনি স্ক্রিউওয়ালা, Central Board of Film Certification (CBFC)-র চেয়ারম্যান প্রসূন যোশী৷
এছাডা়ও ছিলেন Film Producers Guild এর প্রেসিডেন্ট সিদ্ধার্থ রায় কাপুর, অজয় দেবগণ এবং অক্ষয় কুমার৷ অক্ষয় কুমারের আপলোড করা ছবিতেই দিয়া লিখেছেন, কেন এই বৈঠকে কোনও অভিনেত্রী এবং মহিলা প্রযোজক হাজির ছিলেন না৷



