
পাকিস্তানকে জবাব দিতে শুরু নিরাপত্তা বৈঠক
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামার ঘটনা থেকেই স্পষ্ট দেশে নিরাপত্তার ঘাটতি রয়েছে৷ আত্মঘাতী জঙ্গি হামলায় বাড়ছে মৃতের সংখ্যা৷ এই পরিস্থিতিতে ৭ নম্বর লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী উপস্থিতিতে জরুরি নিরাপত্তা বৈঠকে ক্যাবিনেট মন্ত্রীরা৷
বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই বিশেষ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ বিদেশ থেকে ফিরে শুক্রবারই অর্থমন্ত্রকের দায়িত্বভার নিয়েছেন অরুন জেটলি৷ বৈঠকে যোগ দিয়েছেন তিনিও৷
রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট সচিব ও বিএসএফের ডিজি৷
কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে? কীভাবে মোকাবিলা করা যাবে জঙ্গিদের তা নিয়ে এই বিশেষ বৈঠক বলে মনে করা হচ্ছে৷
পুলওয়ামার জঙ্গি হামলার পর আমেরিকা, রাশিয়া থেকে সার্ক গোষ্ঠাভুক্ত দেশগুলি পাশে দাঁড়িয়েছে ভারতের৷ কড়া সমালোচনা করেছে সন্ত্রাসবাদী হামলার৷ জঙ্গি জইশের সদস্য বলে দাবি করলেও আন্তর্জাতিক চাপের ভয়ে এই হামলার দায় এড়িয়েছে পাকিস্তান৷ নীরব ইসলামাবাদের বন্ধু চিন-ও৷ বেজিং এর তরফে এই হামলার নিন্দাও করা হয়নি৷
এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতির আঙিনায় ইসলামাবাদের উপর চাপ বাড়তে কী কৌশল নেয় নয়া দিল্লি এই বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে বলে মত বহু কূটনীতিবিদের৷



