
আন্তর্জাতিকপ্রধান খবরভারত
মোদিকে অভিনন্দন ট্রাম্পের
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মোদির জয়ের খবর শুনে এক টুইট বার্তায় বিশাল জয়ের জন্য মোদিকে অভিনন্দিত করেন।
ট্রাম্প তার টুইট বার্তায় লিখেছেন, বিশাল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপিকে অভিনন্দন। যুক্তরাষ্ট্র আর ভারতের যৌথ অংশিদারিত্ব ইস্যুতে যেসব বিষয় এখনো জমা আছে, ফের ক্ষমতায় আসার মাধ্যমে মোদি হবেন তার কর্ণধার।
মার্কিন প্রেসিডেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তার টুইট বার্তায়। ২১০৪ সালের তুলনায় আরও বেশি আসনে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে ফের দেশটির ক্ষমতায় এসেছেন মোদি।



