বিনোদন

জন্মদিনে স্মৃতিতে উজ্জ্বল শ্রীদেবী

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: লিউডের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবীর ৫৬তম জন্মবার্ষিকীতে মাকে জন্মদিনের শুভেছা জানিয়ে নিজের ইন্সটাগ্রামে মায়ের সুন্দর সুন্দর ছবি পোস্ট করলেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী।

শ্রীদেবীকে জন্মদিনের শুভেছা জানিয়ে জাহ্নবী তার ইন্সটাগ্রামের ক্যাপশনে লেখে -” হ্যাপি বার্থ ডে মাম্মা, আই লাভ ইউ ” ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার সঙ্গে সঙ্গে শ্রীদেবীর অসংখ্য ফ্যান ফলোয়ারদের তরফ থেকে জন্মদিনের শুভেছা বার্তা জানানো হয় তাকে।

ছবি পোস্টের সঙ্গে সঙ্গে এই বলিউড কুইনের ফ্যানেরা তাদের সোশ্যাল মিডিয়ার ক্যাপশনে লেখেন যে, বলিউডের চিরসুন্দরী নায়িকা তুমি যেখানেই থাকো না কেন তোমায় আমরা ভুলছিনা, তোমার জায়গা কেউ কোনও দিনও নিতে পারবেনা।

প্রয়াত এই অভিনেত্রীর জন্মবার্ষিকীতে শুভেছা বার্তা জানিয়েছে বলিউডের আরও অন্য অন্য অভিনেতা এবং অভিনেত্রীরা। শ্রীদেবীকে ৫৬তম জন্মদিনের শুভেছা জানিয়ে নিজের সঙ্গে তোলা একটি ছবি টুইট্যারে পোস্ট করে অনিল কাপুর ছবির ক্যাপশনে লেখেন- বলিউডের একটি অন্যতম বিষাদময় দিন হল আজকের দিনটি, আজকের দিনে তাঁর ৫৬তম জন্মবার্ষিকী হলেও ও আর আজ আমাদের মধ্যে নেই। তিনি আরও বলেন আমারা সকলে তোমাই খুব মিস করি।

গত বছর ফেব্রুয়ারি মাসে আচমকাই দেশবাসী কে চমকে দিয়ে দুর্ঘটনায় মারা যান শ্রীদেবী। এই অভিনেতা আরও বলেন “তুমি আমাদের মধ্য আজ আর না থাকলেও তোমার কাজকর্ম এবং তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলি চিরস্বরনিয় হয়ে থেকে যাবে আজীবন”।

শ্রীদেবীর প্রয়ানের কিছুদিন পরেই’ ধড়ক’ ফিল্মের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে জাহ্নবীর। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন গুঞ্জন সাকশেনার বায়োপিক “কার্গিল গার্লের” শুটিং এ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension