
করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়াল
করোনাভাইরাসে এ পর্যন্ত ৩ হাজার ৫১ জন মৃত্যুবরণ করেছেন। শুধু চীনেই মৃতের সংখ্যা ২ হাজার ৯১২ জন। চীনের বাইরে প্রাণ হারিয়েছেন ১৩৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৭২ জন। চীনের বাইরে সবচেয়ে বেশি মারা গেছে ইরানে ৫৪, ইতালিতে ৪১, দক্ষিণ কোরিয়ায় ২১, জাপান ৬, ডায়মন্ড প্রিন্সেস জাহাজে ৭, হংকং ও ফ্রান্স ২, ফিলিপাইন, থাইল্যান্ড, সান ম্যারিনো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও তাইওয়ানে একজন করে।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৫৯১ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৬ জন এবং চীনের বাইরে ৮ হাজার ৫৬৫ জন।
আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৩৫৩ জনের অবস্থা আশঙ্কানক। এখন পর্যন্ত ৪৫ হাজার ১১৪ জন সুস্থ হয়েছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২০২ জন এবং মারা গেছে ৪২ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ২৬ জন এবং মারা গেছে ২ হাজার ৯১২ জন।
হুবেই প্রদেশের রাজধানী উহানের একটি বুনোপ্রাণী বিক্রির বাজার থেকে ভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ কারণে চীনের হুবেইপ্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ওই অঞ্চলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।
চীনের সব প্রদেশসহ বিশ্বের ৬০টিরও বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এ পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার ৭৩৬ জন, যা চীনের বাইরে সর্বোচ্চ। ♦
বিবিসি, রয়টার্স



