
নিউ ইয়র্কের বাংলাদেশি এবং বাঙালি অধুষ্যিত এলাকা জ্যাকসন হাইটসে এলম্হার্স্ট মেডিকেল নাম নিয়ে একটি হাসপাতাল চালু করা হয়েছে।গেল ২৮ আগস্ট বিকেলে হাসপাতালটি উদ্বোধন করা হয়।ফিতা কেটে এলম্হার্স্ট মেডিকেলের উদ্বোধনকরেন ডা. চৌধুরী হাসান, ডা. সেলিনা ইসলাম এবং ডা. সানিয়া আহমেদ।
এদিন কমিউনিটির প্রতিনিধিত্বশীল সংগঠনের নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাঙালি ডাক্তার দ্বারা পরিচালিত এবং মালিকানাধীন বাংলাদেশি নতুন প্রজন্মের তিন ডাক্তার ডা. চৌধুরী হাসান, ডা. সেলিনা ইসলাম এবং ডা. সানিয়া আহমেদের নেতৃত্বে এলম্হার্স্ট মেডিকেল পরিচালিতহবে। সম্পূর্ণ অত্যাধুনিক যন্ত্রপাতি এবং পর্যাপ্ত বেড নিয়ে এলম্হার্স্ট মেডিকেল সাজানো হয়েছে। এছাড়া রোগীদের বসার জন্য রয়েছে বিশাল ওয়েটিংরুম।
আরও উপস্থিত ছিলেন শিবলী, নিউ হক অ্যান্ডসন্সের প্রেসিডেন্ট ফজলুল হক, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী, রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, শিল্পপতি জহিরুল ইসলাম, রেহানা হাসান, স্বপ্না ইসলাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, ডা. তৌহিদ ডা. মেরাজুল হক সোহাগ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য আজিমুর রহমান বোরহান, জ্যামাই কাবাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি এবং মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু মিয়া, জকিগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক ইফজাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সেকিল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিজয় ইসলাম, এফ এম মিসবাহ উজ্জামান, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, মূলধারার রাজনীতিবিদ মেরি জুবায়েদা প্রমুখ।
তারা জানান, এখানে মেডিসিন, গাইনোকোলজি, গেস্ট্রেইন্ট্রোলজি, কার্ডিওলোজি ও শিশু বিশেষজ্ঞ রয়েছেন। এ ছাড়া থাকবে ফ্লুশর্ট, ভ্যাকসিন, রক্ত পরীক্ষা, প্রশাব পরীক্ষা, হজভ্যাকসিন, অ্যালার্জি টেস্ট, প্রেশার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিভিন্ন পরীক্ষা। ৪০১৬, ৭৪ স্ট্রিটের এলম্হার্স্ট মেডিকেল সপ্তাহে সাতদিন খোলা থাকবে।
বিশেষ সেবার মধ্যে থাকবে মহিলাদের স্বাস্থ্য, হৃদরোগ, পায়ের যত্ন বা ব্যথা, পেটব্যথা, যকৃতের রোগ, পেটখারাপ, কোষ্ঠ্যকাঠিন্য, রিফ্লাক্স, ডায়াবেটিম, উচ্চ রক্তচাপ এবং কলস্টেরলের মতো দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসা। এ ছাড়াও তারা বাংলা, সিলেটি, স্প্যানিশ, হিন্দি এবং উর্দু ভাষায় পারদর্শী।
কর্তৃপক্ষ জানান, আমাদের কমিউনিটির লোকজন অনেক সময় ভাষাগত সমস্যার কারণে রোগের সঠিক বর্ণনা দিতে পারেন না। রোগে সঠিক বর্ণনা দিতে না পারলে সঠিক চিকিত্সাও দেয়া সম্ভব নয়। সে কারণে এলম্হার্স্ট মেডিকেলে সকল ভাষার ডাক্তার রয়েছেন। কেননা এই হাসপাতালের লক্ষ্য ব্যবসা নয়, মানুষের উন্নত চিকিত্সা সেবা নিশ্চিত করা। হাসপাতালটিতে সকল ধরনের ইন্স্যুরেন্স গ্রহণ করা হবে।
অ্যালবাম:

















