
কবিতা
আমরা চাষী
মো. ফরহাদ হোসেন
রোজ সকালে মাঠের পরে, আমরা চাষী ভাই
যে যার মতো আপন মনে , ফসল বুনে যাই।
লাঙ্গল চালাই মাটির বুকে, সোনা আনি তুলে
মাটি আমার মায়ের মতো, যাইনা তারে ভুলে।
ফল ফসলে দেই ভরিয়ে, মাঠের পরে মাঠ,
ধান-সয়াবিন, কাউন-চিনা, মেস্তা-তুলা, পাট।
পিয়াজ-মরিচ, আদা-হলুদ, সূর্যমুখী- তিষি,
চষতে গিয়ে মাটির সাথে, নিবিড়ভাবে মিশি।
সব্জি- রসুন, তিল-সরিষা, মুগ- ছোলা আর কলাই,
ফল ও ফুলের বাগান রটি, আখ, তুলাও ফলাই।
ভ’ট্রা- মসুর, চিনাবাদাম, গমও করি চাষ,
দেশের তরে ফসল ফলাই, আমরা বারো মাস।



