বিনোদন

আলিয়া, রণবীরের কাছ থেকে শিখতে চাই, অমিতাভ বচ্চন

রূপসী বাংলা ডেস্ক:শিগগিরই ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং শুরু করতে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর আশা, নতুন প্রজন্মের পরিচালক, নায়ক নায়িকাদের সঙ্গে কাজ করে উপকৃত হবেন তিনি।

নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করছেন। তাঁদের সময়ে এভাবে কাজ হত না, নতুন প্রজন্মের সঙ্গে কাজ করতে তিনি খুশি ও সম্মানিত। এঁদের কাছ থেকে তিনি সেই সব জিনিস শিখতে পারবেন, যা তিনি জানেন না।

বিগ বি বলেছেন, শ্যুটিংয়ের প্রথম দিন যাতে ঠিকমত সব উতরে যায়, তাই আলিয়া ও রণবীরের সঙ্গে রিহার্সাল করেছেন তিনি। আজ থেকে শুরু হওয়ার কথা শ্যুটিং।

অমিতাভ, রণবীর ও আলিয়া এই প্রথম এক সঙ্গে কাজ করছেন। ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী বছর ১৫ অগাস্ট।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension