আন্তর্জাতিক

জার পিটার দ্য গ্রেটের সঙ্গে নিজের তুলনা করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেকে ১৮ শতকের রুশ জার পিটার দ্য গ্রেটের সঙ্গে তুলনা করেছেন। রুশ ভূখণ্ড ফিরে পেতে জার যা করেছিলেন, তার সঙ্গে ইউক্রেনের কর্মকাণ্ডকে তুলনা করেছেন তিনি। পুতিন গত বৃহস্পতিবার জারকে উৎসর্গ করা এক প্রদর্শনী পরিদর্শন শেষে ওই মন্তব্য করেন। পিটার দ্য গ্রেট সুইডেন হারিয়ে বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন। পুতিনও বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারের সংকল্প ঘোষণা করেছেন।

প্রদর্শনীতে আসা তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে পুতিন বলেন, ‘পিটার দ্য গ্রেট প্রায় ২১ বছর ধরে উত্তরাঞ্চলের মহান যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। কেউ কেউ ভাবতে পারেন, তিনি সুইডেনের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন এবং পরবর্তী সময়ে তিনি সুইডেনের কাছ থেকে কিছু ছিনিয়ে আনেন। তবে বাস্তবে তিনি কিছু নেননি; বরং যা রাশিয়ার ছিল তার কিছু তিনি ফিরিয়ে এনেছেন।’

ইউক্রেনে আক্রমণকে পিটার দ্য গ্রেটের অভিযানের সঙ্গে তুলনা করে পুতিন আরও বলেন, ‘প্রকৃত অর্থে অনেক কিছু রাশিয়ায় ফিরিয়ে আনা এবং দেশকে শক্তিশালী করার দায়িত্ব রয়েছে। আমরা যে মৌলিক মূল্যবোধ ধারণ করি, সেটি নিয়ে যদি আমরা এগোই, তাহলে আগামী দিনে মুখোমুখি হওয়া সব সমস্যা নিশ্চিতভাবেই সমাধান করতে পারব।’

অনুষ্ঠানে দেওয়া এক ভাষণে পুতিন পিটার দ্য গ্রেট সুইডেনের বিপক্ষে যুদ্ধ জিতে বাল্টিক সাগর অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর দেশের সেই অঞ্চলগুলো ‘ফিরিয়ে নেওয়া’ উচিত এবং সেগুলো ‘রক্ষা’ করা উচিত। যখন পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ স্থাপন করেন এবং সেটিকে রাশিয়ার রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন, তখন ইউরোপের কোনো দেশই এই অঞ্চলকে রাশিয়ার বলে স্বীকৃতি দেয়নি। সবাই সেটিকে সুইডেনের এলাকা বলেই বিবেচনা করত। কিন্তু স্মরণাতীতকাল থেকেই ওই অঞ্চলে ফিনো-ইউগ্রিক জনগোষ্ঠীর পাশাপাশি স্লাভদের বসবাস।

বর্তমান ইউক্রেন যুদ্ধের বিষয়টি উদাহরণ হিসেবে টেনে পুতিন বলেন, ‘আমাদের দায়িত্ব হলো, সেগুলো পুনরুদ্ধার ও রক্ষা করা।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension